ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ বিকাল

Link Copied!

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে খাঁপাড়া সিজন ড্রেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি শুরু করে।

শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?