ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যাত্রী সংখ্যা অনুযায়ী বাস রুটের গুরুত্ব নির্ধারণ করা হবে : ড. মহ. শের আলী

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৭ বিকাল

Link Copied!

যাত্রী সংখ্যা অনুযায়ী রুটের গুরুত্ব নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মহ. শের আলী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার রাজপথে শৃঙ্খলা ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এগুতে চায় বাস রুট রেশনালাইজেশন কমিটি। পূর্ব নির্ধারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ কোনো পরিবহনকে সুবিধা দেয়া হবে না৷ বাস রুট রেশনালাইজেশনের আওতায় চলাচল করা নগর পরিবহনের বাস বন্ধ হবার বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি তিনি।

শের আলী বলেন, সুশৃঙ্খলভাবে যেন যাত্রী পরিবহন করতে পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে। অল্প জায়গায় কী করে নির্বিঘ্নভাবে বাস চলাচল করতে পারে তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগের কমিটির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর যাত্রী সংখ্যা অনুযায়ী রুটের গুরুত্ব নির্ধারণ করা হবে

এ সভায় বিআরটিএ প্রতিনিধি দল, গণপরিবহন মালিক ও প্রতিনিধি দলসহ ট্রাফিক পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা