ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৪, ২:০৭ বিকাল

Link Copied!

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় গত রাতে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর। মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের সামনে (গুচ্ছগ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৫) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (১৯)। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদীর মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন চার ব্যক্তি। লোহাগড়া-ভাটিয়াপাড়া-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন একজন।

আহত কুইন শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার মাইটকুমড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা