ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ সকাল

Link Copied!

নাটোরে সদর উপজেলার ডালসড়ক এলাকায় ফিডার রোড থেকে একটি মোটরসাইকেল নাটোর-বগুড়া মহাসড়কে ওঠার সময় পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রফিক সরকারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাগাতিপাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০) ও তমালতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীকে (৩১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে অধ্যক্ষ জুলফিকারের মৃত্যু হয়। আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও একজন।

গতকাল (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তমালতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী (৩১) ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক রফিক সরকার (৫৫)। আহত হয়েছেন বাগাতিপাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০)।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ডালসড়ক এলাকায় ফিডার রোড থেকে একটি মোটরসাইকেল নাটোর-বগুড়া মহাসড়কে ওঠার সময় পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী রাস্তায় ছিটকে পড়ে।

নাটোর ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রফিক সরকারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় বাগাতিপাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০) ও তমালতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীকে (৩১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে অধ্যক্ষ জুলফিকারের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল হাইওয়ে পুলিশের হওয়ায় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছেন না। এদিকে নাটোরে হাইওয়ে থানার কার্যক্রম এখনও চালু হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা