ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৭ বিকাল

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই।

তারা আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেয়ার।

এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেনে। এ ছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।

এর আগে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা