ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১১

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ সকাল

Link Copied!

ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। খবর এএফপির।

শান প্রদেশে সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র এলওয়ে ইয়ে উ’ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার দিকে নামকাম শহরের দুই এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে জান্তা বাহিনী। এতে ১১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের সীমান্ত মাত্র ৫ কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ।

গত অক্টোবর থেকে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে অগ্রসারিতে রয়েছে টিএনএলএ। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা