ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ৫:১৫ বিকাল

Link Copied!

রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ উপকূলে রোববার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় জরুরী মন্ত্রণালয় জানায়, এ অঞ্চলের রাজধানী পেত্রপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূল বরাবর ভূকম্পনটি অনুভূত হয়।

কামচাটকা অঞ্চলে রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘উদ্ধার এবং দমকলকর্মীদেরকে বিভিন্ন ভবন পরিদর্শন করতে দেখা গেছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পরপরই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার ৩০ গভীরে।

মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রথমে সুনামির হুমকি জারি করলেও পরে তা তুলে নেয়।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের