ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সিরিয়ায় ও লেবাননে ভূমিকম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ২:২৮ বিকাল

Link Copied!

সিরিয়ায় সোমবার গভীর রাতে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এদিকে প্রতিবেশী দেশ লেবাননেও ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় দেশের সরকারী সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বৈরুত এবং দামেস্কে থেকে এএফপি’র সাংবাদিকরা জানান, তারা কম্পন অনুভব করেছেন।

সিরিয়ার জাতীয় ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ গদশমিক ৫। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে হামা নগরীর পূর্বাঞ্চলে আঘাত হানে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটিতে স্থানীয় সময় ‘রাত ১১টা ৫৬ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বৈরুত এবং অন্যান্য এলাকার বাসিন্দারাও ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি ভোর রাতের আগে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৬০ হাজার মানুষ প্রাণ হারায়।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের