ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৪, ১২:৪৪ বিকাল

Link Copied!

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ অনেকে। উদ্ধার অভিযান চলছে। খবর দ্য হিন্দুর। গত মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ভূমিধসের ঘটনা ঘটে। মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় অন্তত তিন দফা ভূমিধস হয়।

প্রতিবেদন বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। আর এখন পর্যন্ত ১৫১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে অনেকে নিখোঁজ আছেন।

প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরালার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়, এসব ভূমিধসে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ২০০ জন এখনো নিখোঁজ আছেন। কেরালা সরকার যোগাযোগের জন্য দুটি জরুরি সেবা নম্বর দিয়েছে।

এ পরিস্থিতিতে কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার (০১ আগস্ট) সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এতে ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সেতুধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া, ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের