ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ২২৭টি পরিবারে পুষ্টি বাগান উপকরণ বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৪, ১২:৩৯ বিকাল

Link Copied!

মুন্সীগঞ্জ, জেলার সিরাজদিখানে অনাবাদি পতিত জমিতে ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর এবং ছয় প্রজাতির বৃক্ষের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে ১৪টি ইউনিয়নের ২২৭ কৃষক পরিবারের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।

সিরাজদিখান উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্রর সঞ্চালনায় এতে অংশ নেন বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, নাবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের