ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৬.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ১১:১৭ সকাল

Link Copied!

ফিলিপাইনের সুরিগাও দেল সুর প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩ আগস্ট) দেশটির ইনিস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এদিন সকালে হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে উপকূলীয় শহর লিঙ্গিগ থেকে প্রায় ৬৬ কিলোমিটার উত্তর-পূর্বে ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে আশপাশের আগুসান দেল সুর, দাভাও দে ওরো, দাভাও সিটি ও দাভাও অক্সিডেন্টালসহ মিন্দানাও অঞ্চলের অনেক প্রদেশে।

টেকটোনিক এই ভূমিকম্প আফটারশক সৃষ্টি করলে তাতে ক্ষয়ক্ষতি তেমন হবে না বলে জানিয়েছে ইনস্টিটিউট।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থানের কারণে ফিলিপাইন দ্বীপপুঞ্জে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের