ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৬, ৪:৫৭ বিকাল

Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩৬ শিশুর মৃত্যু এবং উপসর্গে ১৮১ শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ শিশু। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬৫ শিশু, যার মধ্যে সবচেয়ে বেশি ১৪৮ জন ঢাকা বিভাগের।

এ সময় হামে যে শিশুটির মৃত্যু হয়েছে, সেটি ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ১৯৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮০৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে ৫৬৩ জনই ঢাকা বিভাগের।

অন্যদিকে একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৪৫ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগের ৩০০ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ১৫ হাজার ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৪৩ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১২ হাজার ৩৯৬ জন রোগী।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স