ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

২০৫ কিমি বেগে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মিল্টন’

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অক্টোবর ২০২৪, ৮:৫২ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তাকীর কাছে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার। মার্কিন হারিকেন সেন্টারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

হারিকেন সেন্টার (এনএইচসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি ৩-এর হারিকেন মিল্টন স্থলভাগে আঘাত হেনেছে। এর ফলে প্রাণনাশের হুমকিস্বরূপ বড় বড় ঢেউ দেখা যাচ্ছে।’ এছাড়া, সেন্ট্রাল ফ্লোরিডা উপদ্বীপে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে হারিকেন সেন্টার।

এনএইচসির বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়টি ১৫ মাইল বেগে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। তবে এতে প্রাণহানির হুমকি আছে। বন্যার সতর্কতাও আছে। বিধ্বংসী এ ঝড়ের প্রভাবে একটি বড় এলাকাজুড়ে সর্বোচ্চ ১০ ফুট বা তার বেশি জলোচ্ছ্বাস হতে পারে।

এছাড়া বেশকিছু এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে ভূমিধস হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘূর্ণিঝড়টির মাত্রা এরই মধ্যে দুদফায় কমিয়ে পাঁচ থেকে তিনে নেমে এসেছে। কিন্তু তারপরও এর আঘাতে বড় রকমের হতাহত ও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার শেষ রাত বা বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল ন্যাশনাল হারিকেন সেন্টার। ‘মিল্টন’ আঘাত হানার আগে ফ্লোরিডায় একটি টর্নেডো আঘাত হানে। সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, ফ্লোরিডায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দানবীয় এ ঘূর্ণিঝড়ের কবল থেকে স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে নিরাপদ এলাকায় এসব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign