ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১০ বছর ধরে বাঁশের সাঁকোয় চলাচল, নতুন সেতুর অপেক্ষায় ১০ গ্রামের মানুষ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ১১:৪৬ সকাল

Link Copied!

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা মৌলভি বাজার এলাকায় একটি জরাজীর্ণ সেতু এখন এলাকাবাসীর জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বন্যার পানিতে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক ধরে বাঁশ ও কাঠের অস্থায়ী সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন ১০ গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, গোপিডাঙ্গা মৌলভি বাজার এলাকার একমাত্র পাকা সেতুটি মারাত্মকভাবে হেলে পড়েছে। সেতুর দুই পাশের সংযোগ সড়ক না থাকায় স্থানীয়রা নিজেরাই বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। প্রতিদিন সেই নড়বড়ে সাঁকো দিয়েই স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক এবং বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৩৭ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছরের মধ্যেই তিস্তা নদীর বন্যার পানির তোড়ে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর আর স্থায়ীভাবে সংস্কার না হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয়দের উদ্যোগে অস্থায়ী সাঁকো নির্মাণ করে চলাচল চালু রাখা হয়।

এ সেতুটি এলাকার কৃষিপণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহন এ পথ ব্যবহার করে। তবে সেতুর বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রাতে চলাচল আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, প্রায় ১০ গ্রামের মানুষ বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার করছেন। বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ওয়ার্ড সদস্য হাফিজার রহমান বলেন, সমস্যার সমাধানে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে নতুন সেতু নির্মাণ সম্ভব হয়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী জানান, পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য চার থেকে পাঁচবার প্রকৌশল দপ্তরে আবেদন করা হয়েছে। তবে এখনো কাজ শুরু হয়নি।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, মৌলভি বাজার এলাকায় নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প অনুমোদন হয়েছে। সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শেষ হয়েছে এবং বর্তমানে নকশা তৈরির কাজ চলছে। খুব শিগগিরই দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সার সংকটে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের খাদ্য উৎপাদন: জাতিসংঘ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

অটোরিকশা-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হঠাৎ বৃষ্টিতে আবারও ভোগান্তিতে রাজধানীবাসী, বেড়েছে যানজট

জ্বালানিখাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-রাশিয়ার বৈঠক

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৮০০

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘গডজিলা ভার্সেস কং’-এর অভিনেত্রী

সড়ক নিরাপত্তায় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার ওপর জোর সেতুমন্ত্রীর

জাতীয় আম দিবস আজ, কেন ফলের রাজা আম?