
সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে মারা গেছে ৯০২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ১৮৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।