ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাম আক্রান্ত ১৭ মাসের শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৬, ৩:০৬ বিকাল

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাম রোগে আক্রান্ত হয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালিহা উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মুকুট ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে মালিহাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকরা তার শরীরে হাম রোগ শনাক্ত করেন। এরপর থেকে শিশুটি সিসিইউতে চিকিৎসাধীন ছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহতের ফুপি ও উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, মালিহা তার বড় ভাইয়ের মেয়ে। হাম আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স