ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ বিকাল

Link Copied!

সংক্রামক রোগ হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৩৬ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাম সন্দেহে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে মারা গেছে ৯৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৮ জন। আর এক হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন।

এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।

এর আগে শনিবার নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে চার শিশুর মৃত্যু হয়। ওইদিন নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছিল এক হাজার ২০ জন শিশু।

Facebook Comments Box

আরও পড়ুন

upay and SplitPay Sign Strategic Partnership to Make University Semester Fee Payments More Flexible

উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ

From Pixels to Perspectives: OPPO & BUP Join Hands to Spotlight Young Visual Storytellers

তরুণদের সৃজনশীলতার নতুন মঞ্চ ‘স্ফূরণ ৬.০’, থাকছে নানা সুযোগ

এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি

Lifebuoy Friendship Hospital has provided healthcare services to over 800,000 patients in remote riverine island areas

দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

চট্টগ্রামের বাজারে নতুন ফল ‘সাম্মাম’, কেজি ১০০-১৫০ টাকা

টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, খাদে পড়ে নিহত ৪

ভোরেই ঢাকায় তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

ভোরের মুষলধারে বৃষ্টিতে ডিএসসিসির কিছু এলাকায় জলাবদ্ধতা