ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৬০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ৪:১৭ বিকাল

Link Copied!

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৭০ জন এবং হামের উপসর্গ রয়েছে ৯৯০ জনের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ৭২৫ জনের।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪২ জন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

মতিঝিল মেট্রো স্টেশনে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান