ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ৫:৩৫ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত নতুন ১ হাজার ৩৫ শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৫ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে।

অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা

লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন হুইপ

হরমুজ সংকটেও ইউরিয়া আমদানি অব্যাহত, বিকল্প পথে আসছে সৌদি সার

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপ চালকের

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা

ঝুঁকিপূর্ণ অভিবাসনে এক দশকে ৪ হাজারের বেশি শিশুর মৃত্যু