ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জনে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ঢাকায় এবং একজন সিলেটে মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৮০ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ৯৬৪ শিশু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫২৭ জনের।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, দেশে হামজনিত মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন