ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বাস্থ্য খাতে চিকিৎসক বণ্টনে ভারসাম্য নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১:৩৫ বিকাল

Link Copied!

জনসংখ্যার ৮০ শতাংশ গ্রামে বসবাস করলেও দেশের ৮০ শতাংশ ডাক্তার শহরমুখী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত দুটি গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গবেষণার ফলাফলের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা কম নয়, তবে তাদের বণ্টনে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। বেশিরভাগ চিকিৎসক শহরে অবস্থান করছেন, অথচ জনগণের বড় অংশ গ্রামে বাস করে।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকের পাশাপাশি নার্স ও মিডওয়াইফের সংখ্যা বাড়ানো জরুরি। এ বিষয়ে এখনো যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। পাশাপাশি ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়েও আরও আলোচনা ও স্বীকৃতি প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের বড় অংশ বেসরকারি খাতে কাজ করছেন, ফলে সরকারি স্বাস্থ্যসেবায় চাপ তৈরি হচ্ছে। এ ছাড়া বিদেশে যাওয়া চিকিৎসকদের অনেকে স্থায়ীভাবে থেকে যাচ্ছেন, যা দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় শুধু ডাক্তারদের ওপর নির্ভর না করে সমন্বিত জনবল গড়ে তুলতে হবে। ভাইরাস ও মহামারি মোকাবিলায় প্রস্তুতি, ভ্যাকসিন সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গ্রামে চিকিৎসকের ঘাটতি দূর করতে এবং তাদের গ্রামমুখী করতে কাজ চলছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স