ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় পোর্টেবল হেলথ ক্লিনিকের কার্যকারিতা নিয়ে জবিতে আলোচনা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অগাস্ট ২০২৫, ৪:৫১ বিকাল

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী প্রযুক্তি ও জাপানে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় মার্কেটিং বিভাগের শ্রেণিকক্ষে সেমিনারটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।

সেমিনার পরিচালনা করেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ, টোকিও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আকিরা সিবানুমা এবং ড. কেইকো নানিশি।

প্রথমাংশে বক্তারা স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। তাঁরা বিশেষভাবে পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি) সিস্টেমের কার্যকারিতা তুলে ধরেন। এই পদ্ধতিতে রোগীদের স্বাস্থ্যঝুঁকি গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও রেড—এই চার ভাগে শ্রেণিবদ্ধ করে পর্যবেক্ষণ করা হয়। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ৬১ শতাংশ হেলদি এবং ৩৯ শতাংশ আনহেলদি।

বক্তারা আরও বলেন, পিএইচসি সার্ভিস মডেল গ্রামীণ পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানে হেলথ ক্যাম্প আয়োজন এবং মাইক্রো হেলথ এন্টারপ্রেনারশিপের সম্ভাবনা নিয়েও দিকনির্দেশনা দেন তাঁরা।

সেমিনারের শেষাংশে বক্তারা জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জাপান স্টুডেন্টস অর্গানাইজেশন, এডিবি-জেএসপি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক–জাপান স্কলারশিপ প্রোগ্রাম) এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জাপানে পড়াশোনা, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে প্রশ্ন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পান।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অন্যান্য অনুষদের আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট