ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৬, ৪:৩৫ বিকাল

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই কর্মী।

নিহত রেলকর্মীর নাম রফিকুল ইসলাম। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায়। তিনি বাংলাদেশ রেলওয়ে-এর একজন ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাড়বকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার রাজ কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনের ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর ঠিক করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার। এরপর দাফনের জন্য মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান