ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১২:১৮ বিকাল

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে মো. রাফসান (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফসান নরসিংদীর মাধবদী উপজেলার সাইদুল বেপারীর ছেলে। তিনি তিন বন্ধুসহ ট্রেনে করে সীতাকুণ্ডে বেড়াতে এসেছিলেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে চার বন্ধু ট্রেনের ছাদে চড়ে সীতাকুণ্ডে বেড়াতে আসেন। ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশনে পৌঁছালে তাড়াহুড়ো করে নামার সময় রাফসানের পা পিছলে যায়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তার বন্ধুরা দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু রাব্বি জানান, বৃষ্টির কারণে ট্রেনের ছাদ ভেজা ছিল। নামার সময় রাফসানের পা পিছলে যায় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান।

ঘটনার পর রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ফেনীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় গৃহবধূ নিহত

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

ঘরেই তৈরি করুন সুস্বাদু পাকা আমের পায়েস

বিয়ে শেষে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বায়ুদূষণে দেশি প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ

বিষাক্ত আগাছানাশক ‘প্যারাকোয়াট’ নিষিদ্ধের পথে ভারত

মস্তিষ্কের স্বাস্থ্য নির্ভুল পরিমাপের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার