ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ মার্চ ২০২৬, ১০:৪২ সকাল

Link Copied!

চট্টগ্রাম-এর সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং পরে সেটি সংলগ্ন একটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু