ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সিলেট বিভাগে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ, ছয় মাসে আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৬, ১:০৪ বিকাল

Link Copied!

সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও রুবেলা রোগীর সংখ্যা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম ও রুবেলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। একই সময়ে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সর্বশেষ হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে শনাক্ত হওয়া ৩৩০ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৭৮ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেট জেলায় ১০৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ৮৪ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৩৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন এবং অন্যান্য হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৬১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৪ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন এবং অন্যান্য হাসপাতালে ১১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে হাম ও রুবেলায় আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে চারজন এবং সন্দেহজনক হামে ৭২ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩১ জন, সিলেটে ২৯ জন, মৌলভীবাজারে ১০ জন এবং হবিগঞ্জে ছয়জন মারা গেছেন।

তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও হাম বা রুবেলায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নজরদারি জোরদার করেছে। পাশাপাশি আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত