ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪৪

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ সকাল

Link Copied!

চলতি বছরের আগস্ট মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর এক বার্তায় নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জে। সিলেটে ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত এবং সুনামগঞ্জে ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৪টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৬ জন আহত এবং হবিগঞ্জে ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগস্টে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এছাড়া সিএনজি, লেগুনাচালক ও যাত্রী ৬ জন এবং ৩ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এসময় ৮ জন চালক নিহত হয়েছেন।

এছাড়া আগেস্টে নিহত ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা