ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সারা দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৫, ৫:৫৪ বিকাল

Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের। দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রতি ১০০ জনে ১ দশমিক ৪৪ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা অবলম্বন জরুরি। আক্রান্তদের যথাযথ চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট