ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ সকাল

Link Copied!

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশে একযোগে শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে এই কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। আগামীকাল বগুড়ায় এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ইপিআই’র সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ দেশের সব এলাকাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

এর আগে ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর ১২ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় ধাপ চলবে আগামী ১২ মে পর্যন্ত।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে এনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত