ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৬, ১:৪৫ বিকাল

Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কয়েক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, যাদের অনেকেরই শারীরিক জটিলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়। পরে ১২ এপ্রিল থেকে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায়ও টিকাদান কার্যক্রম চালু করা হয়।

শুক্রবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “দেশে টিকার কোনো ঘাটতি নেই। তাই অপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে হবে।”

চিকিৎসকদের মতে, হামের ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তারা বলছেন, হামের কারণে সরাসরি এত মৃত্যুর ঘটনা বিরল; আক্রান্ত শিশুদের বেশিরভাগই অন্যান্য জটিলতায় ভুগছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা আরও জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়ায়। তবে নিয়মিত টিকাদান, সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে—শিশুদের নির্ধারিত সময়ে টিকা দিতে এবং তাদের পুষ্টিকর খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাত ধোয়ার অভ্যাস নিশ্চিত করতে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স