ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সরকারি সড়ক নির্মাণে অনিয়ম? কলাগাছের ওপর ইটের গাঁথুনি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ সকাল

Link Copied!

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সড়ক নির্মাণকাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণাধীন একটি সড়কের গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করা হয়েছে।

ঘটনাটি শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাকইর চৌরাস্তা মোড়ে। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে নির্মাণাধীন।

স্থানীয়দের অভিযোগ, শক্ত মাটি বা কংক্রিটের বেস তৈরি না করে কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। বিষয়টি নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

জানা গেছে, শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণকাজ ছয় মাস আগে শুরু হয়। শুরু থেকেই কাজে ধীরগতি ছিল বলে অভিযোগ রয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি এ ধরনের অনিয়ম করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। গাইডওয়ালের নিচে কলাগাছ ব্যবহার ও নিম্নমানের মালামাল ব্যবহারের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার বলেন, বিষয়টি তাকে কেউ জানাননি। সংশ্লিষ্ট রাজমিস্ত্রি তার নির্দেশে এমন কাজ করেননি বলে দাবি করেন তিনি। তবে কলাগাছ সরিয়ে সঠিক নিয়মে কাজ করে দেওয়া হবে বলে জানান।

শিবচর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী জামাল শিকদার বলেন, নির্বাচন পরবর্তী সময়ে অফিস খোলার পর ওই স্থানে যাওয়া হয়নি। এ সুযোগে অনিয়ম হয়ে থাকতে পারে। কলাগাছ সরিয়ে নতুন করে কাজ করানো হবে।

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বাদল চন্দ্র কীর্তনীয়া জানান, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি কাজে গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসুত্র: ঢাকা মেইল

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট