ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ২:০০ বিকাল

Link Copied!

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করতে সরকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আধুনিক নকশা ও সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই আগে জেলা পর্যায়ে যেসব স্বাস্থ্যসেবা দেওয়া হতো, তার অধিকাংশই ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যখাতের বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ড. এম এ মুহিত বলেন, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিটি করপোরেশনের পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর আওতায় এনে পুনর্গঠন করা হচ্ছে। পাশাপাশি শিশুদের জন্য দেশের পাঁচটি শহরে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং নারীদের স্বাস্থ্যসেবার জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের অতীতের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনা ছাড়াই শত শত কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়েছিল, যার অনেকগুলোই বিভিন্ন প্রতিষ্ঠানে অব্যবহৃত পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এ ধরনের অপচয় বন্ধ করা হবে।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনও বক্তব্য দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রকে কৃষি ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নওগাঁয় কাঁচামরিচের ঝাঁজ বাজারে, দামে হাসছেন কৃষক, বিপাকে ক্রেতা

দেড় বছরে সাগরে ১৪০০ রোহিঙ্গার মৃত্যু, ৬৬% নারী ও শিশু

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত