ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ চালকের অদক্ষতা ও অসচেতনতা: সেতুমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৬, ৩:১৬ বিকাল

Link Copied!

চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহনের কারণেই বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১৭ মে) রাজবাড়ী-এ বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনার পেছনে চালকদের অদক্ষতার পাশাপাশি সাধারণ মানুষের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলও বড় কারণ হিসেবে কাজ করছে।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় চালকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা (চোখ, রক্তচাপ) এবং মাদকাসক্তি পরীক্ষা করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে বাস দুর্ঘটনাসহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী জেলায় নিহত ও আহত মোট ৬২ জনের মধ্যে দুই কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স