ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৬, ১২:১০ বিকাল

Link Copied!

শেরপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডিবি পুলিশের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীবরদী-কুরুযা সড়কের শ্রীবরদী উপজেলার ভারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালন শেষে ডিবি সদস্যদের বহনকারী একটি নোহা মাইক্রোবাস শেরপুর শহরের দিকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা সড়কের ওপর থাকা প্রতিবন্ধকতা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে অটোরিকশাটি ডিবি সদস্যদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর মাইক্রোবাসটি সড়কের পাশের একটি গর্তে উল্টে গেলে ভেতরে থাকা পুলিশ সদস্যরা আহত হন। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও পুলিশের মাইক্রোবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে ডিবি সদস্য শুভ্র ও মহসিন রয়েছেন।

এ বিষয়ে ডিবি ওসি রেজাউল ইসলাম খান বলেন, “সড়কের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে প্রতিবন্ধকতাটি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় চালকরা নিয়ন্ত্রণ হারান এবং দুটি যানবাহনের সংঘর্ষ ঘটে।”

তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত