ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ

Link Copied!

দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বর্তমানের তুলনায় নার্স ও মিডওয়াইফের সংখ্যা আরও ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। ফলে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, চিকিৎসক ও প্রকৌশলীদের মতো উচ্চশিক্ষিত পেশাজীবীরা বিদেশে গেলেও তুলনামূলকভাবে কম রেমিট্যান্স পাঠান। অন্যদিকে সাধারণ শ্রমিকরাই দেশের রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রাখেন। তবে গবেষণা ও উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়াকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

ডা. এম এ মুহিত বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ব্যাপক হারে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। দেশের স্বাস্থ্যখাতের প্রয়োজন বিবেচনায় জনবল উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে মহামারি ও সংক্রামক রোগ মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দও রাখা হয়েছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনবল ঘাটতি পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও সেমিনারে উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

আবারও বাড়ল স্বর্ণের দাম

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

প্রতিরক্ষা ও কৃষিতে আরও বরাদ্দ প্রয়োজন: অর্থনৈতিক বিশ্লেষক