ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজস্থানে এক্সপ্রেসওয়েতে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৬, ১০:৩৩ সকাল

Link Copied!

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জনের বেশি। বুধবার (১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বাসটিতে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।

উদ্ধার অভিযানের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। উদ্ধারকাজে উপস্থিত থেকে তদারকি করেন দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত।

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরই বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত