ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সচেতনতা কর্মসূচি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৫, ৪:৪১ বিকাল

Link Copied!

‘এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। শুধুমাত্র চিকিৎসা নয়, নাগরিক সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশই পারে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে আনতে। এজন্য বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, বালতি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন, ফুড কন্টেইনার, ওয়াটার মিটার বা নির্মাণাধীন ভবনের গর্তে যেন কোথাও পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করা উচিত। যেকোনো স্থানে অল্প পরিমাণ পানি জমে থাকলেই এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই প্রতিদিনের অভ্যাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা যুক্ত করতে হবে। রোগীদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে। জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেওয়ার পরামর্শ দেন তারা। পাশাপাশি দিন ও রাতে বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ সংগঠনের অন্যান্য চিকিৎসকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট