ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৫ সকাল

Link Copied!

রাজবাড়ীর পাংশায় ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরাজ শেখ (১৯) ও সজীব (১৭)।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার একটি ফিলিং স্টেশনের পশ্চিম পাশে কুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে এবং সজীব একই এলাকার সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাডমিন্টন খেলা শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিরাজ ও সজীব। পথিমধ্যে পাংশা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট