ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজশিক্ষীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মার্চ ২০২৬, ১:০২ বিকাল

Link Copied!

ঢাকার খিলগাঁওয়ের নগদারপাড় এলাকায় গতকাল (শুক্রবার) রাতে একটি দুঃখজনক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী মো. সাহরুজ (১৯) নিহত হয়েছেন। তিনি বনশ্রী এল ব্লকের ১০ নম্বর রোডের বাসিন্দা শামসুল হকের ছেলে এবং ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

খিলগাঁও থানা পুলিশের সূত্রে জানা গেছে, সাহরুজ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডের নগদারপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাহরুজের মৃত্যু হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, নিহত সাহরুজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। মরদেহের যথাযথ প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ নিহতের পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং দুর্ঘটনার পরবর্তী তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান