ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

রংপুরে বিএটিবি শ্রমিকদের প্রতীকী অনশন ভাঙালেন চেয়ারম্যান ও এমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬, ২:২৬ বিকাল

Link Copied!

চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুর লিফ রিজিয়নের কেল্লাবন্দ সিও বাজার কার্যালয়ের সামনে ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফদের চলমান প্রতীকী অনশন ভাঙিয়েছেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু ও স্থানীয় সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে রংপুর লিফ রিজিয়নের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা প্রতীকী অনশন শুরু করেন। পরে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাদের পানি পান করিয়ে প্রতীকী অনশন ভাঙান তারা।

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে বলেন, তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে তিনি শ্রমিকদের পাশে দাঁড়াবেন এবং দাবি আদায়ের আন্দোলনে তাদের সঙ্গে যোগ দেবেন। তাঁর এমন আশ্বাসের পর শ্রমিকদের পানি পান করিয়ে প্রতীকী অনশন ভাঙানো হয়।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর স্থায়ী ধরনের কাজ করে এলেও তারা ঠিকাদারি ব্যবস্থার অধীনে কর্মরত রয়েছেন। বছরের পর বছর একই ধরনের দায়িত্ব পালন করলেও চাকরির স্থায়িত্ব, নিরাপত্তা ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

তাদের দাবি, ঠিকাদারি প্রথা থেকে মুক্ত করে BATB-এর অধীনে চাকরি স্থায়ী করতে হবে। একই সঙ্গে চাকরিচ্যুতি, বেতন না দেওয়ার হুমকি ও হয়রানিমূলক আচরণ বন্ধের দাবিও জানান তারা।

অনশন চলাকালে দুই শ্রমিক মো. রবিউল ইসলাম ও মো. মাসুদ মিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও আন্দোলনকারীরা জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাইলেন হুমায়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

শীতলপাটি-মৃৎশিল্পের পণ্য যাবে বিশ্ববাজারে: অর্থমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

realme C100x Comes with Massive 8000mAh Titan Battery Built for All-Day Power

এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ