ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রে একসঙ্গে পাঁচ গাড়ির সংঘর্ষ, পুড়ে অঙ্গার ৪ ভারতীয়

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ২:২২ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একসঙ্গে একাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর গাড়িতে লাগা আগুনে চারজন ভারতীয় নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারীও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) টেক্সাসে অন্তত পাঁচটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে এক নারীসহ চারজন ভারতীয়র মৃত্যু হয়।

জানা গেছে, দুর্ঘটনায় মৃতরা একটি কারপুলিং অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন এবং যখন এই দুর্ঘটনা ঘটে তখন তারা আরকানসাসের বেন্টনভিলে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্যাপক এই সংঘর্ষে গাড়িতে আগুন লেগে যায় এবং তারা পুড়ে মারা যান। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে।

মৃতরা হলেন- আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শাইক, লোকেশ পালাচারলা এবং দর্শীনী বাসুদেবন। ওরামপতি এবং তার বন্ধু শাইক ডালাসে তার চাচাতো ভাইয়ের সাথে দেখা করে ফিরছিলেন। লোকেশ পালাচারলা তার স্ত্রীর সাথে দেখা করতে বেন্টনভিলে যাচ্ছিলেন। দর্শীনী বাসুদেবন টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। তিনি বেন্টনভিলে তার মামার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, একটি দ্রুতগামী ট্রাক পেছন দিকের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে করে গাড়িটিতে আগুন ধরে যায় এবং সব যাত্রী মারা যান। মৃতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং দাঁত ও হাড়ের অবশিষ্টাংশের ওপর নির্ভর করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ শনাক্ত করার জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হবে এবং স্যাম্পল মা-বাবার সঙ্গে মিলিয়ে দেখা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা