ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রে আকাশে হেলিকপ্টার সংঘর্ষে প্রাণহানি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে এক পাইলট নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার বেলা ১১টা ২৫ মিনিটে নিউ জার্সির আটলান্টিক কাউন্টির হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটিতে আছড়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন করে পাইলট ছিলেন।

সংঘর্ষের পর এক পাইলট ঘটনাস্থলেই মারা যান। অপর পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রধান কেভিন ফ্রিল আরও জানান, দুর্ঘটনার কারণ নির্ণয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে।

প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত। এটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এই শহরের কাছেই বিস্তৃত বনাঞ্চল পাইনের ব্যারেন্স অবস্থিত।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। তবে এফএএ’র তথ্য অনুযায়ী, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনার হার সামগ্রিকভাবে কমেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান