ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

‘যা কিছু ভালোবাসি সবই আজ ঝুঁকিতে’: জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ২:২১ বিকাল

Link Copied!

মুনাফা ও ভূরাজনৈতিক ক্ষমতার চেয়ে বিশ্ববাসী ও পৃথিবীকে সুরক্ষাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’ -এর অনুষ্ঠানস্থলে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, ‘জলবায়ু পরিবর্তন সবকিছুকে হুমকির মুখে ফেলছে এবং আমরা যা কিছু এবং যাদেরই ভালোবাসি, তারা সবাই আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অল্প কিছু মানুষের কল্পনাতীত মুনাফা লাভ এবং ভূরাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ ও এই পৃথিবীকে প্রতিনিয়ত বলি দেওয়া হচ্ছে। তা না করে মানুষ ও পৃথিবীর সুরক্ষায় আমাদের কাজ করা উচিত।’

২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ‘কপ২৬’ সম্মেলনের পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিলেন এই সুইডিশ অ্যাক্টিভিস্ট। গ্লাসগোতে বিশ্বনেতাদের করা প্রতিশ্রুতিকে তিনি ‘ফাঁকা বুলি’ (ব্লা, ব্লা, ব্লা) বলে আখ্যা দিয়েছিলেন।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে গ্রেটা জানান, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে আমূল কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বর্তমান ব্যবস্থা মানব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, তীব্র তাপপ্রবাহ ও বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগের বছর অতিক্রম করার পর এবারের কপ৩১ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে কয়েক দিন অবস্থান করার কথা রয়েছে গ্রেটা থুনবার্গের।

Facebook Comments Box

আরও পড়ুন