ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ১২:০০ বিকাল

Link Copied!

ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ উড়োজাহাজটি মেরামত শেষে ঢাকার উদ্দেশে ফিরবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ায় বিজি-৩০৫ ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিজি-৩০৫ ফ্লাইটের যাত্রীদের শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। ফ্লাইটটির নতুন নির্ধারিত প্রস্থানের সময় দুপুর ১টা।

শুক্রবার (৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজি-৩০৬ ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায়। সেখানে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ শুরু করা হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি পুরোপুরি নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিজি-৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। রোমে আটকে থাকা এই ফ্লাইটের হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য