ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৬, ১:১০ বিকাল

Link Copied!

নওগাঁর নওগাঁ জেলার মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক-এর চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্ব পাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

নিহত তন্ময় হোসেন আক্কেলপুর উপজেলা-র মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময় বিয়ে করেছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। পাশাপাশি তিনি বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও তন্ময় মোটরসাইকেল নিয়ে কাজে বের হন। এ সময় নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট