ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যমুনা সেতুতে একদিনেই ৩ কোটির বেশি টোল আদায়

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে অতিরিক্ত চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিযাজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়। এর মধ্যে টাঙ্গাইলের সেতুর পূর্ব প্রান্ত দিয়ে উত্তরবঙ্গগামী লেনে ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে সিরাজগঞ্জের সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকাগামী লেনে ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯ হাজার ৬০০ টাকা।

সংশ্লিষ্টরা জানান, গণপরিবহন বাসের পাশাপাশি খোলা ট্রাক, ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বেশি দেখা গেছে মহাসড়কে।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিযাজ উদ্দিন বলেন, ঈদের পর কয়েকদিন ধরে কর্মস্থলে ফেরা যাত্রীদের কারণে যানবাহনের চাপ বেড়েছে। তবে সেতুতে বা মহাসড়কে কোথাও যানজট নেই, স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে।

তিনি আরও জানান, যানজট এড়াতে সেতুর পূর্ব ও পশ্চিম উভয় প্রান্তে মোটরসাইকেলসহ ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে, যাতে দ্রুত যান পারাপার নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ