ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোহনগঞ্জে ফুটপাতের দোকানের জব্দ মালামাল নিলামে বিক্রি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ সকাল

Link Copied!

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব মালামাল প্রকাশ্য নিলামে ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা মালামাল নিলামে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের স্টেশন রোডে যানজট কমানো, ফুটপাত দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, এর আগে কয়েক দফায় ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়া এবং দোকানিদের সতর্ক করে প্রশাসন। এ ছাড়া কয়েকজনকে জরিমানাও করা হয়। তবে এরপরও ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ হয়নি। এ পরিস্থিতিতে শনিবার অভিযান চালিয়ে কয়েকটি দোকানের মালামাল জব্দ করা হয়।

মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের নিলামসংক্রান্ত তালিকা অনুযায়ী, জব্দ করা মালামালের মধ্যে ছিল পান-সুপারির ডালি, বিভিন্ন ধরনের ঝুড়ি, প্লাস্টিকের র‍্যাক ও চেয়ার, শিশুদের খাট ও টেবিল, বালতি, ট্রে, মাদুরসহ বিভিন্ন প্লাস্টিকসামগ্রী। এসব মালামাল প্রকাশ্য নিলামে মোট ১৭ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়। নিলামে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার যাত্রী

শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

মাগুরায় ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় ১২ জনের মৃত্যু

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ বাড়াল পাকিস্তান

মোহনগঞ্জে ফুটপাতের দোকানের জব্দ মালামাল নিলামে বিক্রি

তহবিল সংকট ও অপরাধের ঝুঁকিতে রোহিঙ্গা শিবিরের শিশুরা

realme Signs deal with Cartup to sell smartphones and technology products online

অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব

সমুদ্রে পারমাণবিক-তেজস্ক্রিয় পদার্থ পাচার রোধে জাতিসংঘের প্রশিক্ষণ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু