ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় ১২ জনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ সকাল

Link Copied!

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর উঠে গেছে একটি ধানবোঝাই ট্রাক। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা দিয়ে যাওয়া পুণ্যার্থীদের চাপা দেয়। পরে এটি মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা দেয়।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, ট্রাকটি চিননোর দিক থেকে আসছিল। ওই সড়কে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাল বেয়ে নিচে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কে থাকা পুণ্যার্থীরা ট্রাকের নিচে চাপা পড়েন।

ধর্মবীর সিং আরও জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। অন্য আহত ব্যক্তিরা তুলনামূলকভাবে কম আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন পাঠানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার যাত্রী

শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

মাগুরায় ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় ১২ জনের মৃত্যু

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ বাড়াল পাকিস্তান

মোহনগঞ্জে ফুটপাতের দোকানের জব্দ মালামাল নিলামে বিক্রি

তহবিল সংকট ও অপরাধের ঝুঁকিতে রোহিঙ্গা শিবিরের শিশুরা

realme Signs deal with Cartup to sell smartphones and technology products online

অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব

সমুদ্রে পারমাণবিক-তেজস্ক্রিয় পদার্থ পাচার রোধে জাতিসংঘের প্রশিক্ষণ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু