ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ সকাল

Link Copied!

ময়মনসিংহে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীসহ সেনা সদস্যের। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শিকারিকান্দা জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত সৈনিক নাজমুল পারভেজ ও তার স্ত্রী দিলরুবা জেবিন।

পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে আকুয়া জুবলি কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাজমুল। সন্ধ্যায় নগরীর শিকারিকান্দা জিগাতলা এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সেনা সদস্য নাজমুল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্ত্রী দিলরুবা। পরে আহত দুই শিশু সন্তান আহনাফ ও জান্নাতকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?