ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেলের ধাক্কায় আহত অটোভ্যান চালকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৬, ২:০৯ অপরাহ্ণ

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত চালক জয়নাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জয়নাল মিয়া সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওসামন মিয়ার ছেলে।

স্বজনরা জানান, জীবিকার তাগিদে জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে অটোভ্যান চালাতেন। গত ২৯ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি নলডাঙ্গা-রংপুর সড়কে যাত্রী নিয়ে যাওয়ার সময় বাড়ির পাশের কিশামত হামিদ এলাকায় তার চলন্ত অটোভ্যানের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর বলেন, “সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী ৭-১০ জুন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

জলবায়ু সুরক্ষায় এখনই পদক্ষেপ: তামাকমুক্ত পরিবেশ গড়ি, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করি

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা, বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে

তামাকপণ্যে সুনির্দিষ্ট কর ও জর্দা-গুলে আধুনিক কর ব্যবস্থা চালুর দাবি

এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল নবনিযুক্ত হেলপারের

Apex Footwear secures triple win for Bangladesh at Retail Asia Awards 2026

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে নামছে ভ্রাম্যমাণ দল, লার্ভা মিললে জরিমানা

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম